লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: মানববন্ধন কর্মসূচি পালন করা হয়

শীতল চন্দ্র, জয়পুরহাট প্রতিনিধিঃ  

‘সবাই মিলে করি কাজ, মানবিক হবে সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।

​বৃহস্পতিবার (৭ মে) দিবসটি উপলক্ষে সকালে জয়পুরহাট রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শহরের জিরো পয়েন্টে (পাঁচুর মোড়) এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

​মানববন্ধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি  বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক  মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।

​আলোচনা সভায় বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্ট বিশ্বব্যাপী যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অনন্য। জয়পুরহাট ইউনিটও স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে মানব সেবায় আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান এবং সাধারণ সম্পাদক এ.এইচ.এম ওবায়দুর রহমান সুইটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, ১৮২৮ সালের ৮ মে রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্ম। তার এই জন্মদিনটিকেই বিশ্বব্যাপী গভীর শ্রদ্ধার সাথে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়। জয়পুরহাট ইউনিটের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2