লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

কক্সবাজার চকরিয়ায় উত্তর হারবাংয়ে বালু সিন্ডিকেটের হামলা: রক্তাক্ত তিন সংবাদকর্মী

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক।  (বিকেল সাড়ে ৫টা)
চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে তিনজন সাংবাদিক গুরুতর আহত হন।

আহতরা হলেন— কালের কণ্ঠ ও দৈনিক আজাদী-এর চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ; আমার দেশ ও দৈনিক পূর্বদেশ-এর প্রতিনিধি ইকবাল ফারুক; এবং দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশ-এর চকরিয়া প্রতিনিধি এম জিয়াবুল হক।

আহত সাংবাদিকদের মধ্যে ছোটন কান্তি নাথের মাথা ফেটে যায়, ইকবাল ফারুকের ডান হাতের তালু কেটে যায় এবং এম জিয়াবুল হকের ডান হাতের বাহুর হাড় ভেঙে যায়। সাংবাদিকরা জানান, উত্তর হারবাং এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে ভিডিও ও ছবি ধারণ করার সময় বালু উত্তোলনের শ্রমিকরা চিৎকার-চেঁচামেচি শুরু করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন বালু উত্তোলনের মূলহোতা নাজিম উদ্দিন। তিনি ‘সব শালারে মাটিতে পুঁতে ফেল’ বলে নির্দেশ দিলে শ্রমিকরা সাংবাদিকদের ওপর হামলা চালায়।

প্রথমে সাংবাদিকদের মুঠোফোন কেড়ে নিয়ে ছড়িয়ে ফেলে পানিতে চুবিয়ে দেওয়া হয়। পরে ৭-৮ জন করে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ছোটন ও জিয়াবুলকে মারতে মারতে পাশের ছড়ার পানিতে চুবিয়ে ফেলা হয়। এতে ছোটনের মাথা ফেটে যায় এবং জিয়াবুলের হাতের হাড় ভেঙে যায়। অপরদিকে ইকবাল ফারুকের ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হলে হাতের তালু গুরুতরভাবে জখম হয়।

ছোটন কান্তি নাথ জানান, গুরুতর আহত অবস্থায় তাদের একটি ঘরে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাত আটটার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে মাথা ও হাতে সেলাই দেওয়া হয়।

ঘটনার বিষয়ে জানতে নাজিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন,  বিষয়টি জেনেছি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে নাজিম উদ্দিনকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2