লোড হচ্ছে...
আজঃ 24 August 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন। সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি।

কক্সবাজার ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মতিউল ইসলাম (কক্সবাজার) 

কক্সবাজার ঈদগাঁও, মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

 গত ০৭ মার্চ, ২০২৬ খ্রিঃ রাত ০১:২০ ঘটিকার সময় ঈদগাঁও থানাধীন ০২নং পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার সংলগ্ন নূর আলমের ফার্মেসীর সামনের পাকা রাস্তায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শহিদুল্লাহ (৫৫) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। ধৃত আসামীর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত ১২ (বার) টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ৩ গ্রাম।

গ্রেফতারকৃত আসামীর হলেন,শহিদুল্লাহ (৫৫) পিতা: এনামুল হক
ঠিকানা: পূর্ব পোকখালী (দক্ষিণ পাড়া, ০২নং ওয়ার্ড), ইউনিয়ন- পোকখালী, থানা- ঈদগাঁও, কক্সবাজার।
উক্ত ঘটনায় এসআই মুজিবুর রহমান বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করে (মামলা নং- ০৫, তারিখ: ০৭/০৩/২০২৬)। আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এর বক্তব্য নেওয়া হলে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ঈদগাঁও থানা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2