লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

গোপালগঞ্জে দুর্যোগ মোকাবিলা ও ভূমিকম্প সচেতনতায় মহড়া অনুষ্ঠিত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গোপালগঞ্জ প্রতিনিধি,

"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" এবং "ভূমিকম্পের ভয় করতে হবে জয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসকের সুশাসন চত্বরে এই মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি বা যন্ত্র এখনো বিশ্বে আবিষ্কৃত হয়নি। তাই ভবন নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) কঠোরভাবে অনুসরণ করা জরুরি। তিনি আরও উল্লেখ করেন যে, ভূমিকম্প সরাসরি মানুষকে আঘাত করে না, বরং ত্রুটিপূর্ণ ভবনের পতনের কারণেই জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যথাযথ পূর্বপ্রস্তুতি ও সচেতনতাই পারে এই ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে।

মহড়া চলাকালে অগ্নি নির্বাপক কর্মী, রেড ক্রিসেন্ট সদস্য, ফায়ার সার্ভিস, চিকিৎসক দল এবং স্বেচ্ছাসেবক বাহিনীর একটি সমন্বিত দল বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান ও প্রাথমিক চিকিৎসা প্রদর্শনী প্রদর্শন করে। অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত সাড়া দিতে হয় এবং জীবন রক্ষা করতে হয়, তা হাতে-কলমে দেখানো হয়। জেলা প্রশাসনের সুশাসন চত্বরে আয়োজিত এই বিশেষ মহড়া স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা প্রত্যক্ষ করেন। দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রশাসনের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2