লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

গোপালগঞ্জে বর্ণিল উৎসবে বর্ষবরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ প্রতিনিধি,

​জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরের নতুন সূর্যকে স্বাগত জানালো গোপালগঞ্জ। ‘এসো হে বৈশাখ এসো এসো’—এই চিরন্তন আবাহনে মঙ্গলবার পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে উৎসবের জোয়ারে ভেসেছে গোটা শহর। ঐতিহ্য, সংস্কৃতি আর অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলায় মুখরিত ছিল গোপালগঞ্জের রাজপথ থেকে শুরু করে পৌর পার্কের আঙিনা।

​দিবসের শুভলগ্নে সূর্যোদয়ের পরপরই সকাল ৬টায় পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে শুরু হয় বর্ষবরণের বিশেষ সংগীতানুষ্ঠান। স্থানীয় শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর সমবেত কণ্ঠে বৈশাখী গানে চারপাশ এক মায়াবী পরিবেশে রূপ নেয়। এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক কলাকুশলী ও শিল্পীদের উপস্থিতিতে সংগীত ও নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, উদীচী জেলা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ত্রিবেণী গণ সাংস্কৃতিক সংস্থা, সুর সন্ধান শিল্পী গোষ্ঠী, ঘুঙ্গুর নৃত্যালয়, সুর ঝংকার শিল্পী গোষ্ঠী, গোপালগঞ্জ থিয়েটার, অনিতা নৃত্য কলা, মধুমতি শিল্পী গোষ্ঠী, জলসাঘর সংগীত একাডেমী, বন্ধন শিল্পী গোষ্ঠী এবং গোপালগঞ্জ কালচারাল ক্যানভাসসহ অন্যান্য সংগঠনের শিল্পীরা।

​সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় মেধাভিত্তিক বৈশাখী প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতান এবং জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহনাজ পারভীন শিলু ও প্রতিমা হীরা তমা। 

​পুরস্কার বিতরণী শেষে অতিথিদের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’। রঙ-বেরঙের প্লাকার্ড, ফেস্টুন আর ঐতিহ্যবাহী লোকজ মোটিফ নিয়ে বের হওয়া এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। লাল-সাদার চিরায়ত সাজে সজ্জিত হাজারো মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

​পুরো আয়োজনের সুশৃঙ্খল ও অনবদ্য ব্যবস্থাপনার নেপথ্যে ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও প্রকৌশলী এবং জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত। তার দক্ষ তদারকি এবং জেলার সাংস্কৃতিক কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৪৩৩ বঙ্গাব্দের এই নববর্ষ উদযাপন গোপালগঞ্জবাসীর কাছে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। দিনব্যাপী উৎসবের রেশ ধরে সন্ধ্যায় একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে বাঙালির এই চিরন্তন প্রাণের উৎসবের।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2