লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বরে ফিল্মি স্টাইলে হাতকড়াসহ ২ আসামির দৌড়: ১ জন ধরা, অন্যজন উধাও!

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

শেখ সাদী সুমন জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়া 

​ব্রাহ্মণবাড়িয়া: জেলা আদালত চত্বরের কঠোর নিরাপত্তা বলয় ভেদ করে হাতকড়াসহ দুই মাদক আসামির পলায়নের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফিল্মি কায়দায় চম্পট দেয় দুই দুর্ধর্ষ আসামি। তবে শেষ রক্ষা হয়নি একজনের; জনতা ধাওয়া করে একজনকে ধরে ফেললেও অন্যজন কুরুলিয়া খালে ঝাঁপ দিয়ে উধাও হয়ে গেছে।

​আসামিরা হলেন—বিজয়নগরের সিংগারবিল গ্রামের সজল মিয়া (২৮) ও শাহীন মিয়া (২৯)। গতকাল সোমবার ৪ কেজি গাঁজাসহ বাঞ্ছারামপুর থেকে তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ।

​যেভাবে ঘটল সেই রুদ্ধশ্বাস ঘটনা:

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর থানার দুই কনস্টেবল আসামিদের নিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান। গাড়ি থেকে নামানোর মুহূর্তেই পুলিশের হাত ফসকে হাতকড়াসহ দৌড় দেয় সজল ও শাহীন। মুহূর্তের মধ্যে আদালত চত্বরে শোরগোল পড়ে যায়।

​পালানোর সময় শহরের নয়নপুর হাসিনাবাগ এলাকায় স্থানীয় সাহসী জনতা ধাওয়া করে সজলকে জাপটে ধরে ফেলে। পরে তাকে ডিবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে অন্য আসামি শাহীন কুরুলিয়া খালে ঝাঁপ দিয়ে সাঁতরে ওপাড়ে গিয়ে গা ঢাকা দেয়।

​পুলিশের বক্তব্য:

​বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আসামিরা অত্যন্ত কৌশলে পালানোর চেষ্টা করেছিল। একজনকে পুনরায় আটক করা হয়েছে। পলাতক শাহীনকে ধরতে সাঁড়াশি অভিযান চলছে।"

​আদালত চত্বরের মতো স্পর্শকাতর জায়গা থেকে হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পলাতক আসামিকে গ্রেপ্তারে শহরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2