লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

মুকসুদপুরে জনরোষে ধরাশায়ী ডাকাত, গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

আর.টি.হাসান, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে জনতার রোষানলে পড়েছে এক ডাকাত। গৃহকর্তাকে কুপিয়ে জখম করার পর পালানোর সময় তাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, বুধবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মুকসুদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রভাকরদি পশ্চিম পাড়ার বাসিন্দা উজ্জ্বল শেখের বাড়িতে হানা দেয় ৩-৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল। ডাকাতরা ঘরে ঢুকেই গৃহকর্তা উজ্জ্বলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এসময় জীবন বাঁচাতে উজ্জ্বল শেখের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। জনতার উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও শহিদুল ফকির (৪০) নামের একজনকে ধরে ফেলে উত্তেজিত জনতা। এরপর তাকে গণপিটুনি দেওয়া হয়। আটক শহিদুল ফকির পৌরসভার ৮নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের কাশেম ফকিরের ছেলে।

মুকসুদপুর থানার ডিউটি অফিসার জানান, "বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা আটক ডাকাতকে থানায় হস্তান্তর করেছে।"

আহত উজ্জ্বল শেখকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2