প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি জামিল পাভেলের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এফ এস জামিল পাভেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৬ জুন) বাদ মাগরিব রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থায়ী কমিটির সহ-সভাপতি মো. ফরহাদ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের সাবেক জেলা প্রতিনিধি ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক মলাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি সাজিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী আশরাফুদ্দীন আহমদ, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী সহকারী নূর মোহাম্মদ খান এবং মরহুমের পুত্র উমর ফারুক শান্ত।
শোকসভায় বক্তারা মরহুম এফ এস জামিল পাভেলের সাংবাদিকতায় অনন্য অবদান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন, তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। পরে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবির চৌধুরী রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন---
মো. ইসমাইল (দৈনিক আজকাল),
মোসাব্বির হাসান সজিব (বাংলা এডিশন)
শেখ সাদী সুমন (দৈনিক ভোরের কথা),
নওশাদ ভূঁইয়া (দৈনিক অভয়নগর),
আলামিন (ঢাকা প্রতিদিন),
সোয়াইব ইসলাম সোহেল (দৈনিক চলার পথ),
মো. আরমান (সাপ্তাহিক আমাদের কথা),
এনায়েত খান (দৈনিক রিপাবলিক)
মো. জুয়েল রানা (সাপ্তাহিক পূর্বধারা)
তাছলিমা শারমিন (দৈনিক মাতৃজগত), এবং
সাংবাদিক শেখ জুনায়েদ (দৈনিক নববাণী),
এছাড়াও সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাজাহান ভূইয়া সাফায়েত মিয়া, মো. ইয়াকুব ও যুবরাজ। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইশরাত হোসেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা