প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 13, 2026 ইং
শ্রীপুরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন --এমপি বাচ্চু।

মোঃ নাজিম উদ্দিন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আজ( ১৩ জুন) শনিবার সকালে তিনি এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঞা, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা কৃষকদলের আহবায়ক আবুল কালাম আজাদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রীপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসী জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ সমস্যা সমাধানে প্রায় ১৫০ মিটার ড্রেন এবং ইটের সলিং রাস্তা নির্মাণ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯ লাখ টাকা।
তিনি আরও বলেন, কাজটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের দীর্ঘ দিনের চলাচলের কষ্ট লাঘব হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা