প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 15, 2026 ইং
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে বিএসএফ সহ শূন্যরেখায় অবস্থান।

সাজ্জাদুল হক, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাঁকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠায়। ১৪ই জুন রোববার সকালে সারে ৮ টার দিকে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ই জুন রোববার সন্ধ্যা আগে পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রেখেছে বিএসএফ। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভারত সীমান্তের শূন্যরেখার একটি ডোবায় ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে কয়েকজন বিএসএফ সদস্যরা সাথে নিয়ে বৃদ্ধকে বসিয়ে রাখা হয়েছে। ডোবার এপারে অবস্থান নিয়ে আছেন বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা।
স্থানীয়দের জানায়, সকালে সীমান্ত সংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় ওই বৃদ্ধ তাঁদের কাছে এসে খাবার ও পানি চান। তিনি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিয়ে জানান, ভোরের দিকে বিএসএফ তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। পরে কৃষকেরা বিষয়টি হাটখোলা বিজিবি ক্যাম্পে জানান। বিজিবি সদস্যরা এসে ভারতের ভূখণ্ডে বৃদ্ধ কে পাঠিয়ে দেন। এবং বাংলাদেশের ভূখণ্ডে মধ্যে বিজিবি সদস্যরা অবস্থান নেন। ভারত সীমান্তের শূন্যরেখায় ওই বৃদ্ধ কে নিয়ে বিএসএফ সদস্যরা অবস্থান নেন করেন। এ ঘটনায় সীমান্ত এলাকার কৃষক সহ এলাকবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এ ব্যাপারে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লতিফুর বারী বলেন, রবিবার সকাল সাড়ে আটটা - নয়টার দিকে ভারতীয় একজন বৃদ্ধ মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টা করা হয়েছিল। এরপর গ্রামবাসী ও বিজিবি সদস্যরা গিয়ে ওই বৃদ্ধকে ভারত সীমান্তের অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হয় । এ ঘটনায় উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরো বলেন, বিএসএফ আন্তর্জাতিক আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ছারা বাংলাদেশের অভ্যন্তরে কাউকে ঢুকাতে চেষ্টা করলে ঢুকতে দেওয়া হবে না। এ ব্যাপারে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।
সাজ্জাদুল হক
মোবাইল - ০১৭৮৮১৯৭৯৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা