প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 16, 2026 ইং
জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত।

শীতল চন্দ্র, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ২৬ দিনব্যাপী ৪০ জন তরুণ-তরুণীর ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদ, জয়পুরহাটের অর্থায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তর, জয়পুরহাটের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সরকার মোহাম্মদ রায়হান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মকছুদুল কবীর।
অনুষ্ঠানে মাসুদ রানা প্রধান বলেন, তরুণ-তরুণীদের স্বাবলম্বী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ড্রাইভিং প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম। প্রশিক্ষণপ্রাপ্ত যুবসমাজ এই দক্ষতার মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জন সফল তরুণ-তরুণীর মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা