প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।
আলোচিত সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানিটি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা