লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

নড়াইলের নড়াগাতীতে বিএনপির উঠান বৈঠক, আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মূলশ্রী গ্রামে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট ২০২৫) বিকেলে স্থানীয় নেতা কাজী সজিবের বাড়ি প্রাঙ্গণে এই বৈঠক বসে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াগাতী থানা বিএনপির সহ- সভাপতি লস্কর ফিরোজ আহমেদ। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। নড়াইল-১ আসনে অধ্যাপক বি এম নাগিব হোসেনই জনগণের একমাত্র ভরসা। বিএনপির দুঃসময় থেকে শুরু করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি মাঠে ছিলেন। সেই কারণে আগামী নির্বাচনে তার বিজয় নিশ্চিত করা শুধু দলের নয়, জনগণের দায়িত্ব। ভোটকেন্দ্রে গিয়ে প্রতিটি ভোটই যেন গণতন্ত্রের শক্তি হয়ে ওঠে, সেই অঙ্গীকার আজ এখান থেকে আমরা করছি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াগাতী থানা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সর্দার হিমায়েত উদ্দিন। তিনি বলেন, “বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্যই লড়ছে। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে এই দেশ আবার মানুষের দেশ হবে। অধ্যাপক বি এম নাগিব হোসেন একজন সৎ, শিক্ষিত ও ত্যাগী নেতা। তাকে বিজয়ী করতেই হবে, কারণ তিনি নড়াইলের মানুষের পাশে থেকে কাজ করার যোগ্যতা ও সততা রাখেন। আজকের এই উঠান বৈঠক প্রমাণ করে, জনগণ পরিবর্তন চায়।”

বাঐশোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. নাজির বিশ্বাস তার বক্তব্যে বলেন, “আমরা অন্যায়ের বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে এবং মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য মাঠে নেমেছি। আগামী নির্বাচনে নড়াইল-১ আসনে আমরা অধ্যাপক বি এম নাগিব হোসেনকে জয়ী করব ইনশাআল্লাহ। তার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী—সব শ্রেণির মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, এই বার্তাই আমরা ঘরে ঘরে পৌঁছে দেব।”

সভায় বক্তারা আরও বলেন, বিগত সময়ে বিএনপির দুর্দিনে অধ্যাপক বি এম নাগিব হোসেন নড়াইল-১ আসনের মানুষের পাশে থেকে কাজ করেছেন। আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করার শপথ গ্রহণ করেন তারা।

সভায় সঞ্চালনায় ছিলেন মো. নাজির বিশ্বাস এবং সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সর্দার হিমায়েত উদ্দিন। এসময় রাজিব শিকদার, মাসুদ শিকদার,মিকাইল শিকদার মো. কালন শেখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2