লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

পেকুয়ায় তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীর দোকান ভাঙচুর-লুটপাট, আহত-৩

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মৃত রশিদ আহমদের পুত্র নেজাম উদ্দিন (৪০), মৃত আফতাব উদ্দিনের পুত্র সালাহ উদ্দিন (৩৪) এবং সবির আহমদের পুত্র আব্দু শুক্কুর (৩৩)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, পশ্চিম ছিরাদিয়া গ্রামের ব্যবসায়ী আব্দু শুক্কুরের মুদি ও চায়ের দোকানে কেরাম খেলা নিয়ে স্থানীয় এরশাদের ছেলে তাহসিন এবং প্রতিবেশী মৃত আব্দু রহিমের ছেলে দিহানের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। বিষয়টি জানার পর দিহানের স্বজন জিয়াবুল করিম, আইয়ুব খান, ইয়াসিন, এরশাদ, আজমগীর, আলমগীর, রাশেদ রাসেল, বোরহানসহ আরও কয়েকজন উত্তেজিত হয়ে শুক্কুরের দোকানে হামলা চালায়।

এসময় দোকান ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি শুক্কুরের বাড়ির লাগোয়া ঘেরাবেড়াও ভাঙচুর করা হয়। স্থানীয়রা বাধা দিলে হামলাকারীরা আরো উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালালে অন্তত ৩ জন আহত হন।

প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন ও মিরাজ বলেন, কেরাম খেলাকে কেন্দ্র করে শুক্কুরের দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। স্থানীয়রা প্রতিরোধ করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।

ব্যবসায়ী আব্দু শুক্কুর অভিযোগ করে বলেন, কেরাম খেলা নিয়ে শিশুদের সামান্য ঝগড়ার জেরে জিয়াবুল করিমের নেতৃত্বে ১৫–২০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার দোকান ও বাড়িতে হামলা চালায়। কিরিচ দিয়ে দোকানের বেড়া কেটে তছনছ করে।

আহত সালাহ উদ্দিন জানান, আমরা যুবদলের মিটিংয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সশস্ত্র হামলা চালানো হচ্ছে দোকানে। বাধা দিতে গেলে আমাদের ওপরও আক্রমণ চালানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে জিয়াবুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনার বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2