লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্য। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা হয়েছে।

আহত ওই ডিএসবি সদস্যের নাম মোঃ ফরিদুল ইসলাম। ঘটনার দিন তিনি দেবীগঞ্জ থানায় সংযুক্ত ছিলেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মে সন্ধ্যায় দেবীগঞ্জ থেকে বোদাগামী এশিয়ান হাইওয়েতে সোনাপোতা পাঁচকোলতলা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় এবং একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ শুরু করলে ডিএসবি সদস্য ফরিদুল ইসলাম ঘটনাস্থলে অবস্থান করে তথ্য সংগ্রহ করছিলেন। পরে রাতের দিকে মহাসড়কের পাশে অবস্থান করে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় একদল লোক তাকে ঘিরে ফেলে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিলেও হামলাকারীরা তার মোবাইল ফোন ও পরিচয়পত্র ছিনিয়ে নেয়। এরপর তাকে মারপিট করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে।
এঘটনায় নগদ টাকা, মানিব্যাগ, এটিএম কার্ড ও নোটবুক নিয়ে যাওয়ার অভিযোগও আনা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
মামলায় সন্তোষ রায়, মিলন রায়, বিপুল রায়, সৌরভ চন্দ্র রায়সহ ১৮ জনকে আসামি করা হয়েছে। তাদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা পাঁচকোলতলা এলাকায়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2