লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

ভেঙে দেওয়া হলো ভাঙ্গা! দুই ইউনিয়ন বিচ্ছিন্ন, ক্ষোভে উত্তাল জনপদ, অবরোধ মহাসড়কে!

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

আর.টি.হাসানঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়নকে সংসদীয় আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বিচ্ছিন্ন করার প্রতিবাদে এবং সেগুলোকে মূল উপজেলায় ফিরিয়ে আনার দাবিতে এলাকাবাসী আবারও দুটি প্রধান মহাসড়ক অবরোধ করেছেন। এই প্রতিবাদ কর্মসূচির ফলে ঢাকা-বরিশাল এবং ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা সড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অবরোধ শুরু হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করে। এই গেজেট অনুযায়ী, ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত) অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পাশের নগরকান্দা উপজেলার (ফরিদপুর-২ সংসদীয় আসন) সঙ্গে যুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের পর থেকেই স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

এর আগে গত শুক্রবারও ভাঙ্গা উপজেলা দিনভর উত্তাল ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুটি মহাসড়ক এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ অবরোধ করে রাখা হয়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং সোমবার পর্যন্ত দাবি পূরণের আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় এলাকাবাসী পুনরায় অবরোধের ঘোষণা দেন।

সেই ঘোষণা অনুযায়ী, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড, ভাঙ্গা-ফরিদপুর অংশের পুখুরিয়া ও মাধবপুর এবং ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়েছে। মাধবপুর বাসস্ট্যান্ডে গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে, যার ফলে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়াও আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

আলগী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এসকেন্দার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের নগরকান্দা দেওয়া হলে আমরা জারজ সন্তান হিসেবে গণ্য হব। আমরা রোহিঙ্গা হয়ে থাকতে চাই না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, ততক্ষণ সড়ক ছাড়ব না এবং ভাঙ্গার ওপর দিয়ে কোনো গাড়ি চলতে দেব না।"

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চলছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2