লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

বান্দরবানে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’— প্লাস্টিকের বিনিময়ে গাছ উপহার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

বান্দরবান প্রতিনিধিঃ দীপংকর মল্লিক

পরিবেশ রক্ষায় মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ। ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ শীর্ষক এক কার্যক্রমের মাধ্যমে প্লাস্টিক জমা দিলে বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন জাতের গাছের চারা।

এই ব্যতিক্রমী আয়োজনটি গত বৃহস্পতিবার, ২৪জুলাই বালাঘাটা আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়েছে । উদ্বোধন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কার্তিক কুমার দাস। 

তিনি শিক্ষার্থীদের প্লাস্টিক দূষণের ভয়াবহতা ও গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে মানবিক পাঠশালার বান্দরবান টিমের লিডার মো. ইয়াছিন আরাফাত বলেন, “প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক সমস্যা। আমরা চাই শিশুরা শিখুক, তারা যে প্লাস্টিক ফেলছে সেটিই যেন একদিন গাছ হয়ে ফিরে আসে।

পরিবেশ রক্ষায় এটাই আমাদের ক্ষুদ্র প্রয়াস”। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, সুমাইয়া হেলাল মিমি, মো. কামরুল হাসান, মিরাজ উদ্দীন মিছবাহ, দীপা বসাক, ঈশা দও এবং সাদিয়া সুলতানা আলবি সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা। 

শিক্ষার্থীরা নিজ হাতে প্লাস্টিক বোতল ও অন্যান্য ব্যবহার্য সামগ্রী জমা দিয়ে বিনিময়ে পেয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। এই ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ ভবিষ্যতে বান্দরবানের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2