লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

শিশু ইরা হত্যাকাণ্ড: পরিবারের পাশে এমপি আসলাম চৌধুরী, আর্থিক সহায়তা ও দ্রুত বিচারের আশ্বাস।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মোঃ ওমর ফারুক, স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের পর গলা কেটে হত্যাচেষ্টার শিকার শিশু ইরার মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী। তিনি নিহত শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

শুক্রবার জুমার নামাজের পর সীতাকুণ্ডে ইরার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এমপি আসলাম চৌধুরী। এ সময় তিনি বলেন, এই মর্মান্তিক ও নৃশংস ঘটনায় জড়িত খুনিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি নিহত ইরার পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রতিটি সন্তান কে মা-বাবার চোখে চোখে রাখার নির্দেশ দেন তিনি। 

লায়ন আসলাম চৌধুরী বলেন, “এ ধরনের নির্মম ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। প্রশাসনকে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, সরকার ও স্থানীয় প্রশাসন ইরার পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ দুর্গম পাহাড় এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। নৃশংস এ ঘটনার পর থেকে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2