লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম শিশু মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মো: রাকিবুল ইসলাম, সালথা, (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরে ফেসবুকে লাইভ করে গুজব ছড়িয়ে সৃষ্ট মবের গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের (৪৫) এতিম শিশু কন্যা মুসলিমা (২ বছর)-এর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে গিয়ে শিশুটির খোঁজখবর নেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তিনি সেখানে গিয়েছেন এবং শিশুটির লালন-পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তিনি মুসলিমার দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন।

নিহত হান্নান শেখের বাবা সাইদ শেখ অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে ফেসবুকে মিথ্যা গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় মামলা করা হয়েছে। মামলার পর বিভিন্ন নম্বর থেকে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী বিষয়টি জেনে আমাদের পাশে দাঁড়িয়েছেন—এ জন্য আমরা কৃতজ্ঞ।”

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও শিশুটির নিয়মিত সহযোগিতা নিশ্চিত করা হবে।

ইউএনও এস এম রকিবুল হাসান বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ পেয়ে নিহতের পরিবারে এসে তাদের পাশে দাঁড়িয়েছি। শিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে এবং সব ধরনের সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ বসু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় কয়েকজন পথচারী আহত হন। এ ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকচালক হান্নান শেখকে গণপিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2