লোড হচ্ছে...
আজঃ 23 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

বোদায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: বাস দূর্ঘটনা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : 

পঞ্চগড়ের বোদায় বাসের চাকায় পিষ্ট হয়ে ওই গাড়ীর সুপারভাইজার আমজাদ হোসেন (২৬) এর মৃত্যু হয়েছে| মঙ্গলবার (৫মে) সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের এশিয়ান মোড়ে দূর্ঘটনাটি ঘটে| 

নিহত আমজাদ হোসেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকার ছালাউদ্দীনের বাসিন্দা| তিনি ওই বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন| এসময় বাস দূর্ঘটনায় সাবিনা (৩৫) ও লিমা (৪০) নামের দুই ব্যক্তি আহত হয়েছে| স্থানীয়রা উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য বোদা উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে| 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে দিনাজপুরের উদেশ্যে ছেড়ে আসা গেটলক বাসটি সকালে বোদা পৌরসভার সামনে এশিয়ান বাইপাস মোড়ে পৌছালে যাত্রীকে উঠানোর জন্য ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে| এ সময় বাসে থাকা একজন যাত্রী বাস থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে বাসের সুপারভাইজার আমজাদ তাকে পুনরায় বাসে তোলার সময় পা পিছলে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান|”

বোদা থানার ওসি সোয়েল রানা বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাস দূর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে| বোদা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে| 

হাইওয়ে থানার ওসি বলেন, “পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতগামী ‘শামীম গেটলট’ বাসটি দূর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলে বাসের সুপার ভাইজার নিহত হয়| বাসটি জব্দ করে থানায় নেওয়া হলেও দুর্ঘটনার পরপরই এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা|

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2