লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

ব্রেকিং নিউজ সড়ক বাজারে ভোক্তা অধিকারের হানা; এক লক্ষ টাকা জরিমানা গুনলো 'শাড়ি বিচিত্রা'!

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া: শেখ সাদী সুমন,

 ৯ই মার্চ রোজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া  শহরের সড়ক বাজার ও নিউমার্কেট এলাকায় পরিচালিত এই অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোটা অংকের জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
​অভিযানের মূল কারণ: নেই ক্রয়ের প্রমাণ, ভ্যাট-ট্যাক্স ফাঁকির সংশয়!

​অভিযান চলাকালে দেখা যায়, বড় বড় কাপড়ের দোকানগুলো বিদেশি কাপড় বিক্রি করলেও সেগুলোর কোনো বৈধ ক্রয়ের ভাউচার বা প্রমাণ দেখাতে পারছে না। এর ফলে পণ্যগুলো আসল নাকি নকল, বৈধ পথে এসেছে কি না, কিংবা সরকারকে সঠিক ভ্যাট-ট্যাক্স দেওয়া হয়েছে কি না—তা নিয়ে চরম সংশয় দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে সাধারণ দেশি কাপড়কেও 'বিদেশি' বলে চড়া দামে গছিয়ে দেওয়া হচ্ছে সাধারণ ক্রেতাদের।

​যাদের জরিমানা করা হলো:
​তদারকি শেষে হাতেনাতে অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা করা হয়:

১. শাড়ি বিচিত্রা: ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।

২. বি বাড়িয়া ক্লথ স্টোর: ২০,০০০/- (বিশ হাজার) টাকা।

​ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি

​অভিযান শেষে সহকারী পরিচালক ব্যবসায়ীদের কড়া নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি পণ্যের সঠিক সোর্সিং ও ভাউচার সংরক্ষণ করতে হবে। অস্বাভাবিক মুনাফা করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এই 'অ্যাকশন' নিয়মিত চলবে বলেও তিনি জানান। অভিযানে র‍্যাব-০৯ (RAB 09) এর একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2