লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

লামা উপজেলায় বিভিন্ন প্রাথমিক স্কুল পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

 দীপংকর মল্লিক, বান্দরবান

​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  ববি হাজ্জাজ (এমপি) বান্দরবানে সফর করেছেন। সোমবার(১১মে) সকাল ৯ টায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী লামা উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক গতিশীলতা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। 

প্রশাসনিক সভা শেষে প্রতিমন্ত্রী মাঠ পর্যায়ের স্কুল পরিদর্শনে বের হয়ে নুনার বিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ​অংহ্লারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শ্রেণিকক্ষের পরিবেশ ও পাঠদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। 

পরিদর্শন শেষে বেলা ১১.৩০ মিনিটে প্রতিমন্ত্রী লামা উপজেলা ত্যাগ করেন। দুপুরে বান্দরবান জেলা সদরে অবস্থিত রেইছা সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শন করে প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সে সময় তিনি দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকার নানামুখী পরিকল্পনা তুলে ধরেন। তিনি আরো বলেন, উদ্বেগের বিষয় হয়ে হলো ‘বর্গা শিক্ষক’ বা প্রক্সি শিক্ষকের দৌরাত্ম্য। 

বিশেষ করে পার্বত্য এলাকায় এর প্রবণতা  অনেকাংশে বেশি। ভবিষ্যতে বাংলাদেশে বর্গা শিক্ষকদের কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষকতাকে কেবল চাকরি হিসেবে দেখলে হবে না; এটিকে দায়িত্ব হিসেবে নিতে হবে। 

শিক্ষকরা যত্নবান হলে পড়ালেখার মান দ্রুত বৃদ্ধি পাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের প্রাথমিক পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থী বাংলা ও গণিতের মতো মৌলিক বিষয়েও ন্যূনতম জ্ঞান রাখছে না। 

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, পিটিআইয়ের পরিচালক ফজলুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2