লোড হচ্ছে...
আজঃ 15 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ক্ষেতলালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে বিএসএফ সহ শূন্যরেখায় অবস্থান। পেকুয়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত-২, আহত ৪ বান্দরবানে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মৌলিক প্রশিক্ষণ শুরু। এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট। চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিও আলোচনা সভা। গাজীপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন। ব্রাহ্মণবাড়িয়া জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন: মুসা সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক। জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত। বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক-ইজিবাইক, শিক্ষার্থীসহ আহত ১০ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৮ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিন জেলায় গতি বেড়েছে বাজেটে ৯৬৪ কোটি টাকা সরাইলে জন্মদাত্রী মা ও বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘর ভাঙচুর ও জেল খাটানোর অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে। ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিচ্ছিন্ন দ্বীপ করিয়ার দিয়া-মাতারবাড়ির সাথে উজানটিয়ার সংযোগ সেতু বাড়বে আন্তঃবাণিজ্যের পরিধি গাজীপুর জেলায় গার্মেন্টসে আগুন। সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন। শ্রীপুরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন --এমপি বাচ্চু।

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর বিশেষ অভিযান: পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল উদ্ধার।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১টি দেশীয় পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)। 

গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৬ জুন (২০২৬ খ্রি.) রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় সদর থানাধীন পৌরসভার ০৯নং ওয়ার্ডের পুনিয়াউট রেডক্রসিং এলাকার একটি পুকুর পাড় থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

​র‍্যাব সূত্রে জানা গেছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল এই তৎপরতা চালায়। মধ্যরাতে পুনিয়াউট রেডক্রসিং এলাকায় অস্ত্র মজুদের গোপন খবর পেয়ে র‍্যাবের আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 

এরপর আশেপাশের এলাকায় নিবিড় তল্লাশি চালিয়ে পুকুর পাড়ের একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় দেশীয় পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত পিস্তলের সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

​উল্লেখ্য, গত ০৫ আগস্ট ২০২৪ খ্রি. তারিখের পর থেকে অদ্যাবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে র‍্যাব-৯ সর্বমোট ৪৬টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ০৮টি ম্যাগাজিন, ৩৫০১০ গ্রাম বিস্ফোরক, ২১টি ডেটোনেটর, ০১টি সাউন্ড গ্রেনেড, ০৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৪টি এয়ারগান উদ্ধার করেছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

​র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম (সোহাগ) জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পিস্তলটি জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই চলমান গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2