লোড হচ্ছে...
আজঃ 24 August 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন। সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি।

বান্দরবানে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে বান্দরবানে এক সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

দীপংকর মল্লিক, বান্দরবান

যুব সমাজকে মাদকের ক্ষতিকর দিক জানানো এবং ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে বান্দরবানে এক সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) দুপরে বান্দরবান পৌরসভার উদ্যোগে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বান্দরবান পৌরসভার প্রশাসক এস, এম মনজুরুল হক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আবছার চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দেবনাথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সেমিনার ও শিক্ষার্থী সমাবেশে বান্দরবানের বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, ধুমপান ও তামাকজাত বিভিন্ন পণ্য আমাদের শরীরের ক্ষতির অন্যতম কারণ। যুব সমাজকে ধবংস করে দিচ্ছে ধুমপান আর এই ধুমপান থেকে নেশার জগতে প্রবেশ করছে অনেক শিক্ষার্থী। 

এসময় বক্তারা আরো বলেন, ধুমপান ও তামাকজাত বিভিন্ন পণ্য গ্রহণে মানুষের বিভিন্ন রোগব্যাধি সৃষ্টি হয় আর মানুষ ধীরে ধীরে মৃত্যুর পথযাত্রী হয়ে যায়। এসময় বক্তারা, শিক্ষার্থীদের ধুমপান থেকে মুক্ত থাকতে আহবান জানান এবং নেশা নয় একটি সুন্দর জীবন গড়ে দেশকে আলোকিতভাবে ফুটিয়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2