লোড হচ্ছে...
আজঃ 17 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন। বাসে মলম পার্টির শিকার বৃদ্ধ ৩ দিন পর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর। কক্সবাজার টেকনাফ নাফ নদী থেকে ৭ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেলো আরকান আর্মি! কক্সবাজারে ৭ বছরের ছেলে শিশুকে বলাৎকার করে হত্যা, আটক-৩ নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের। সালথায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার। ক্ষেতলালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে বিএসএফ সহ শূন্যরেখায় অবস্থান। পেকুয়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত-২, আহত ৪ বান্দরবানে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মৌলিক প্রশিক্ষণ শুরু। এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট। চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিও আলোচনা সভা। গাজীপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন। ব্রাহ্মণবাড়িয়া জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন: মুসা সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক। জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত। বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক-ইজিবাইক, শিক্ষার্থীসহ আহত ১০

জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

শীতল চন্দ্র, জয়পুরহাট প্রতিনিধিঃ 

জয়পুরহাটে ২৬ দিনব্যাপী ৪০ জন তরুণ-তরুণীর ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে   এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​জেলা পরিষদ, জয়পুরহাটের অর্থায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তর, জয়পুরহাটের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

​সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জেলা পরিষদের প্রশাসক  ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক   মাসুদ রানা প্রধান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সরকার মোহাম্মদ রায়হান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,  জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মকছুদুল কবীর।

​অনুষ্ঠানে মাসুদ রানা প্রধান  বলেন, তরুণ-তরুণীদের স্বাবলম্বী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ড্রাইভিং প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম। প্রশিক্ষণপ্রাপ্ত যুবসমাজ এই দক্ষতার মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জন সফল তরুণ-তরুণীর মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2