লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

চট্টগ্রামের হালিশহরে মধ্য বয়সী নারী খুন, সন্দেহজনক খুনি হিসাবে ভাই আটক।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ 

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় এক মধ্য বয়সী নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় তার আপন ভাইকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। ২ মার্চ(সোমবার) রাতে হালিশহর থানাধীন ঈদগাঁ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ছেনোয়ারা বেগম (৪৮)। তিনি ওই এলাকার বাসিন্দা সাবের আহমদের স্ত্রী। নিহত মহিলার হত্যাকান্ডের সময় তার স্বামি ও সন্তান রবিন তারাবী নামাজ আদায়ের জন্য মসজিদে ছিল বলে জানা গেছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ছেনোয়ারা বেগমের ভাই তার বাড়িতে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই দুই হাতে তাজা রক্তাক্ত অবস্থায় বোরকা পড়ে পালানোর সময় সন্দেহভাজন হিসেবে জনতা তাকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিম আটককৃত নিহত ছেনোয়ারার ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম প্রকাশ করেনি পুলিশ।

নিহতের ছেলে সেকান্দার হোসেন রবিন জানান, ঘটনার সময় তিনি ও তার বাবা তারাবির নামাজ আদায়ের জন্য মসজিদে ছিলেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে তারা দেখতে পান স্থানীয় লোকজন তার মামাকে রক্তমাখা ছুরিসহ আটক করে রেখেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2