লোড হচ্ছে...
আজঃ 15 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ক্ষেতলালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে বিএসএফ সহ শূন্যরেখায় অবস্থান। পেকুয়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত-২, আহত ৪ বান্দরবানে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মৌলিক প্রশিক্ষণ শুরু। এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট। চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিও আলোচনা সভা। গাজীপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন। ব্রাহ্মণবাড়িয়া জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন: মুসা সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক। জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত। বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক-ইজিবাইক, শিক্ষার্থীসহ আহত ১০ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৮ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিন জেলায় গতি বেড়েছে বাজেটে ৯৬৪ কোটি টাকা সরাইলে জন্মদাত্রী মা ও বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘর ভাঙচুর ও জেল খাটানোর অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে। ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিচ্ছিন্ন দ্বীপ করিয়ার দিয়া-মাতারবাড়ির সাথে উজানটিয়ার সংযোগ সেতু বাড়বে আন্তঃবাণিজ্যের পরিধি গাজীপুর জেলায় গার্মেন্টসে আগুন। সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন। শ্রীপুরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন --এমপি বাচ্চু।

বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছে।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

দীপংকর মল্লিক, বান্দরবান 

বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। তাঁদের বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে জ্ঞান হারিয়েছেন আরেক শ্রমিক। 

গতকাল  বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে হাসপাতাল চত্বরে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা হয়। নিহত দুই শ্রমিক হলেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ আলী মাতব্বরের ছেলে মোহাম্মদ কামরুল হাসান (৩৫) ও উত্তর চরমঙ্গল এলাকার হজরত আলীর ছেলে মো. সাকিব (২২)। 

আর জ্ঞান হারানো শ্রমিকের নাম মঈন উদ্দিন। তাঁকে হাসপাতালটিতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে দেখা যায়, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের পাশে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় দুই শ্রমিকের মরদেহ পড়ে আছে। বিদ্যুতের তাপে তাঁদের শরীর ঝলসে গেছে। ভবনজুড়ে পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে। নিচে অনেকেই জড়ো হয়েছেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিক মোহাম্মদ সালামত উল্লাহ ও মো. তুহীন জানান, কামরুল ও সাকিব মাচার ওপর দাঁড়িয়ে ভবনের নিচের ছাদে পলেস্তারার কাজ করছিলেন। এ সময় অ্যালুমিনিয়ামের একটি পাত্রে পলেস্তারার উপকরণ ওপরে তোলা হচ্ছিল। একপর্যায়ে পাত্রটি বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। 

পরে বিদ্যুতায়িত পাত্রটিও তাঁদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। বান্দরবানের সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী বলেন, দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। তাঁদের মৃত্যুর ঘটনাটি কাছ থেকে দেখে সহকর্মী মঈন উদ্দিন সংজ্ঞা হারান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সুমিত রায় বলেন, শ্রমিকদের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তা-ব্যবস্থা ছিল কি না এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2