লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মো: রাকিবুল ইসলাম , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সালথা উপজেলা শাখা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্যাবের আয়োজনে শুক্রবার (৫ জুন) বেলা ১১টায় সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ক্যাবের কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা ক্যাবের সভাপতি মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি এস এম মনিরুজ্জামান মনির। 

আরও উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক রবিউল হাসান (রাজিব), আইন বিষয়ক সম্পাদক এড আমিনুল ইসলাম ফরহাদ, কার্যনির্বাহী সদস্য আহাদুজ্জামান, ফরিদপুর পৌর শাখার সভাপতি এড আসাদুজ্জামান আসাদ।

আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা ক্যাবের সহ-সভাপতি মো. জাহিদুর রহমান, মো. সাইফুল ইসলাম মারুফ, যুগ্ম সম্পাদক সুজন মিত্র, কোষাধ্যক্ষ মো. কামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক বিধান বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, কার্য নির্বাহী সদস্য মো. মোজাহিদ হোসেন মোল্যা, আবুল বাসার, সাহিদ গাজী, শেখ হাচান, নাজমুল হাসান, সাদিয়া আক্তার, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক অংশগ্রহণ জরুরি। তারা বাজার ব্যবস্থাপনা, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ক্যাবের উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2