লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মী সম্মেলন-২০২৫

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় স্থানীয় ইসলামগঞ্জ (বুধবারী বাজার) এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুলের সভাপতিত্বে ও উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রচার সম্পাদক আইনুল হক স্বাধীন।

উপজেলার ইউনিয়ন কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী আব্দুল মন্নান। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার।
উক্ত কর্মী সম্মেলনে স্বাগত বক্তব্য দেন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শুক্কুর আলী মহাজন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বিএনপি নেতা সুলেমান তালুকদার, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু সালাম, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম- সম্পাদক মো. আব্দুল্লাহ প্রমুখ।

কর্মী সম্মেলনে-২০২৫ এ আয়োজিত অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল-এর উপস্থাপনায় ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের নব-নির্বাচিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. রতন মিয়া, সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী জীবন, যুগ্ম-সম্পাদক ফারুক আহমদ, বশির আহমদ এবং সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সাংগঠনিক সম্পাদক কিবরিয়া আহমেদ ও আব্দুল আলী, সদস্য বাদশা মিয়া, মাসুক মিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তেরা মিয়া, পূর্ব ইসলামপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি একরাম আলী, উপজেলা যুবদল নেতা সাদ্দাম হোসেন, মাহবুবুল আলম, মাহমুদুল হাসান, আলী আমজদ, এবং ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল আহমেদ সহ প্রমুখ।

সম্মেলনে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2