লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

পৌর নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ার ঘোষণা হাফেজ ইসহাক আল মামুনের

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধী

​ব্রাহ্মণবাড়িয়া: জেলা শহরের ঐতিহ্যবাহী কাউতলী এলাকার হাজী আব্দুল জলিল ও খলিলুর রহমান গোত্রের প্রয়াত মুরুব্বীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল রূপ নিয়েছে বিশাল এক মিলনমেলায়। রবিবার (১৫ মার্চ) কাউতলী তাহফিজুল।কুরআন মাদ্রাসায় হাজী আব্দুল জলিল ও খলিলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​জনাব হাজী মহসিন সরদারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বংশের তিন প্রজন্মের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। ইফতারের পূর্ব মুহূর্তে গোত্রের প্রয়াত সকল মুরুব্বীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং বংশের উত্তরসূরিদের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ সফিউল্লাহ সাহেব। ​বরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউতলী পূর্বপাড়া জামে মসজিদের খতিব আসাদুল করিম সাহেব  ও কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি সালেহ সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ মুসা, হাজী হারুন অর রশিদ, লুৎফর রহমান, আব্দুর রহমান, নাজিমুন শাহা, কিবরিয়া, ইসমাইল, গোলাম রাব্বানী, আজিজুর রহমান, হামিদ, শেখ সাদী সুমন, গোলাম রাফসানী, শেখ ফরিদ, মুমেন ও রিফাত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ ইসহাক আল মামুন।

​১০ নং ওয়ার্ডে নির্বাচনের ঘোষণা
​অনুষ্ঠানের এক পর্যায়ে হাফেজ ইসহাক আল মামুন আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর (মেম্বার) পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উপস্থিত বংশের মুরুব্বী ও তরুণ প্রজন্মের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে এলাকার উন্নয়নে নিবেদিত থাকার অঙ্গীকার করেন। তার এই ঘোষণাকে উপস্থিত সকলে উৎসাহের সাথে স্বাগত জানান।

​ভ্রাতৃত্ববোধের অনন্য উদাহরণ
​উপস্থিত সদস্যরা জানান, এ ধরনের আয়োজন বংশীয় ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মের কাছে পারিবারিক ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

​আয়োজক কমিটির পক্ষ থেকে ইতালি প্রবাসী আল আমিন জানান, ভবিষ্যতে বংশের সকলের অংশগ্রহণে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পরিশেষে, অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2