লোড হচ্ছে...
আজঃ 17 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন। বাসে মলম পার্টির শিকার বৃদ্ধ ৩ দিন পর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর। কক্সবাজার টেকনাফ নাফ নদী থেকে ৭ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেলো আরকান আর্মি! কক্সবাজারে ৭ বছরের ছেলে শিশুকে বলাৎকার করে হত্যা, আটক-৩ নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের। সালথায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার। ক্ষেতলালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে বিএসএফ সহ শূন্যরেখায় অবস্থান। পেকুয়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত-২, আহত ৪ বান্দরবানে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মৌলিক প্রশিক্ষণ শুরু। এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট। চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিও আলোচনা সভা। গাজীপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন। ব্রাহ্মণবাড়িয়া জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন: মুসা সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক। জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত। বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক-ইজিবাইক, শিক্ষার্থীসহ আহত ১০

বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

দীপংকর মল্লিক, বান্দরবান

বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় গ্রাউসের বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বান্দরবান কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় ইসলামী ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ের উপ পরিচালক মো: সেলিম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবানের সিনিয়র ম্যানেজার আশিষ কুমার হালদার, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মার্মা, গ্রাউসের প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজসহ বান্দরবানের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বাল্য বিবাহ নিরোধ, শিশুর অপুষ্টি দূরীকরণ, শিশু শ্রম নিরসন এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরনে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং সমাজে সকলের সুন্দরভাবে বসবাসের জন্য শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে আহবান জানান। 

এসময় বক্তারা বাল্য বিবাহ রোধ করতে ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান এবং সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্টিত করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে আহবান জানান।

এসময় শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ ও বাল্য বিবাহ রোধে মতবিনিময় সভা শেষে বিভিন্ন ওয়ার্ডে সচেতনতা গড়ে তোলার জন্য উপস্থিত সকলকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2