লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল প্রতারণা প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার সম্পন্ন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

দীপংকর মল্লিক , বান্দরবান 

প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজে ক্রমবর্ধমান সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক করণীয় তুলে ধরতে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে “ডিজিটাল প্রতারণার রকমফের ও আমাদের করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার আবদুর রহমান।

বক্তব্যে তিনি ডিজিটাল প্রতারণার বিভিন্ন ধরন ফিশিং, অনলাইন জালিয়াতি, মোবাইল ব্যাংকিং প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাকিং এবং ওটিপি জালিয়াতিসম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে এসব প্রতারণা থেকে নিরাপদ থাকতে সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং সন্দেহজনক লিংক এড়িয়ে চলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। তিনি শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দেন।

সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুক। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সেমিনার শেষে প্রধান আলোচক বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি ও শিক্ষার্থীদের আবাসিক হল পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রধান আলোচক ও অতিথিদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও বই প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2