লোড হচ্ছে...
আজঃ 22 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী নারী গ্রেফতার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন,
‎
‎গাইবান্ধা জেলা শহরে র‍্যাব-১৩ এর অভিযানে পরোয়ানাভুক্ত দুই বছরের সাজাপ্রাপ্ত এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে র‍্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি অভিযানিক দল দুপুরে জেলা শহরের পলাশপাড়া এলাকায় মশিউর রহমানের মুদির দোকানের সামনে অভিযান চালায়। এ সময় পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাঞ্চন বেগম (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার সুলতান আহমেদের স্ত্রী।

‎র‍্যাব জানায়, কাঞ্চন বেগমের বিরুদ্ধে ২০০৯ সালে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা দায়ের হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০২৪ সালের ১০ অক্টোবর মামলাটির রায় ঘোষণা করা হয়, যেখানে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

‎র‍্যাব-১৩ এর পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2