লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

চট্টগ্রামে একাধিক হত্যা মামলার আসামী যুবলীগ ক্যাডার টেডি দিদার খুন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত দিদারুল আলম ওরফে টেডি দিদারকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

০৫ মার্চ(বৃহস্পতিবার) রাত ১২টার দিকে নগরীর খুলশী আমবাগান এলাকার আনসার ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দিদারুল আলম পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার বাসিন্দা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, খুলশী আনসার ক্লাবের সামনে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছিল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

তিনি বলেন, নিহত ব্যক্তি পাহাড়তলী এলাকার হলেও ঘটনাটি খুলশী থানার আওতাধীন এলাকায় ঘটেছে। তাই বিষয়টি নিয়ে খুলশী থানা বিস্তারিত জানাতে পারবে। খুলশী থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে সরাইপাড়ার বাসা থেকে কয়েকজন যুবক টেডি দিদারকে ডেকে নিয়ে যায়। পরে বাজারের সামনে তাকে মারধর করতে করতে আমবাগান এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেডি দিদার অতীতে একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি পাহাড়তলী বাজারে প্রকাশ্যে গণপিটুনিতে ছাত্রলীগের কেন্দ্রীয় উপশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মহিউদ্দিন সোহেল হত্যাকাণ্ড এবং ২০২২ সালে মো. ফরিদ নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যার ঘটনায় তার নাম উঠে আসে।

রেলের জায়গা দখল, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে স্থানীয়রা জানান। নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেওয়া টেডি দিদার এসব মামলায় একাধিকবার গ্রেপ্তার হলেও পরে জামিনে বের হয়ে পুনরায় দখলদারি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2