লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

বিশ্বব্যাংকে সালিশি মামলা করেছেন এস আলম

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদীঃ

★ অবৈধভাবে সম্পদ বাজেয়াপ্তের অভিযোগে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গেলেন এস আলম ও তাঁর পরিবার
আন্তর্জাতিক সালিশি ব্যবস্থায় গেছেন দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতি এস আলম ও তাঁর পরিবার। তাঁদের অভিযোগ, অবৈধভাবে সম্পদ বাজেয়াপ্ত ও ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশ সরকার তাঁদের শত কোটি ডলারের ক্ষতি করছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত ২৭ অক্টোবর সোমবার ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিএসআইডি)-এ সালিশি আবেদন জমা দিয়েছে এস আলম পরিবারের আইনজীবীরা। ফিন্যান্সিয়াল টাইমস বুধবার সকালে এ খবর প্রকাশ করে।

সরকারের বিরুদ্ধে অভিযোগঃ এস আলম পরিবারের দাবি, বাংলাদেশ সরকার তাদের লক্ষ্য করে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যে রয়েছে, অযৌক্তিকভাবে ব্যাংক হিসাব জব্দ ও সম্পদ বাজেয়াপ্ত, ব্যবসায়িক লেনদেনে ভিত্তিহীন তদন্ত, এবং তাদের বিরুদ্ধে “প্ররোচনামূলক মিডিয়া অভিযান” চালানো।

তাঁরা বলেন, এসব পদক্ষেপের ফলে পরিবারটির শত কোটি ডলার ক্ষতি হয়েছে, যদিও সুনির্দিষ্ট ক্ষতিপূরণের অঙ্ক উল্লেখ করা হয়নি।

ড.ইউনূস সরকারের জন্য বড় চ্যালেঞ্জঃ ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এস আলম পরিবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।

এই সালিশি মামলা এখন ইউনূস সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কারণ সরকার দাবি করেছে, পূর্ববর্তী ১৫ বছরের শাসনামলে দেশ থেকে ২৩৪ বিলিয়ন (২৩ হাজার ৪০০ কোটি) ডলার পাচার হয়েছে। এই পাচার হওয়া অর্থ উদ্ধারে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আহসান এইচ মনসুরের অভিযোগঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর অভিযোগ করেছেন, এস আলম পরিবার বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার পাচার করেছে। তাঁর প্রশ্ন— “এই অর্থ কোথায় গেল?”

তিনি আরও বলেন, এস আলম ও তাঁর সহযোগীরা ছয়টি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে জালিয়াতি ও ঋণ কেলেঙ্কারি করেছেন। “আমাদের হাতে প্রচুর প্রমাণ আছে,” — বলেন গভর্নর আহসান এইচ মনসুর। “এসব ব্যাংকের অবস্থা করুণ। এগুলো বাঁচাতে সরকারকে বেইল আউট দিতে হয়েছে।”

সিঙ্গাপুরে বসবাস ও দ্বিপক্ষীয় চুক্তিঃ ২০০৪ সালে বাংলাদেশ–সিঙ্গাপুর দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির আওতায় এই সালিশি মামলা করা হয়েছে।ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, এস আলম পরিবার ২০২০ সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে ২০২১–২০২৩ সালের মধ্যে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করে।

তাঁদের দাবি, সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তাঁদের আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির অধীনে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

সরকারের প্রতিক্রিয়াঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, “যখনই আবেদন আমাদের হাতে আসবে, তখনই আমরা যথাযথভাবে উত্তর দেব।” তবে প্রধান উপদেষ্টার কার্যালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পূর্ববর্তী সতর্কবার্তাঃ গত বছরের ডিসেম্বরে এস আলম পরিবারের আইনজীবীরা অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন, ছয় মাসের মধ্যে বিরোধ মীমাংসা না হলে তাঁরা সালিশি আদালতে যাবেন। শেষ পর্যন্ত তাঁরা সেই পথেই হাঁটলেন।

এস আলম গ্রুপের প্রতিক্রিয়াঃ এস আলম গ্রুপ বরাবরই সরকারের সব অভিযোগ অস্বীকার করে আসছে। তাঁরা বলেছে, গভর্নর আহসান মনসুরের উত্থাপিত অভিযোগের কোনো ভিত্তি নেই।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2