লোড হচ্ছে...
আজঃ 22 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

জাতীয় শহীদ সেনা দিবস ২৫ ফেব্রুয়ারি

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

স্টাফ রিপোর্টার 

গত ২০০৯ সালের এই দিনে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে ৫৭ জন মেধাবী ও চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন দেশপ্রেমিক শহীদ হন। জাতি আজ গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে তাঁদের স্মরণ করছে। মহান আল্লাহ তাআলা যেন শহীদদের মাগফিরাত দান করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন—এই দোয়া করছি।

এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান। আমরা বিশ্বাস করি, পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত—তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। রাষ্ট্রের দায়িত্বে যারা ছিলেন, তাদের ভূমিকাও যথাযথভাবে পর্যালোচনা হওয়া জরুরি—যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর কখনো না ঘটে।

সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, সাহস ও সার্বভৌমত্বের প্রতীক। যে কোনো ষড়যন্ত্র, অপতথ্য বা বিভ্রান্তি থেকে দেশ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ঐক্যবদ্ধ জাতি হিসেবেই আমরা দেশের স্বাধীনতা ও অখণ্ডতা সমুন্নত রাখবো—এই হোক আজকের অঙ্গীকার।

শহীদ সেনা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
বাংলাদেশ চিরজীবী হোক।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2