লোড হচ্ছে...
আজঃ 24 August 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন। সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি।

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি জামিল পাভেলের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এফ এস জামিল পাভেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৬ জুন) বাদ মাগরিব রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

​রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থায়ী কমিটির সহ-সভাপতি মো. ফরহাদ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের সাবেক জেলা প্রতিনিধি ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক মলাই।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি সাজিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী আশরাফুদ্দীন আহমদ, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী সহকারী নূর মোহাম্মদ খান এবং মরহুমের পুত্র উমর ফারুক শান্ত।

​শোকসভায় বক্তারা মরহুম এফ এস জামিল পাভেলের সাংবাদিকতায় অনন্য অবদান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন, তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। পরে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

​ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবির চৌধুরী রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন---

মো. ইসমাইল (দৈনিক আজকাল),
মোসাব্বির হাসান সজিব (বাংলা এডিশন)
শেখ সাদী সুমন (দৈনিক ভোরের কথা),
নওশাদ ভূঁইয়া (দৈনিক অভয়নগর),
আলামিন (ঢাকা প্রতিদিন),
সোয়াইব ইসলাম সোহেল (দৈনিক চলার পথ),
মো. আরমান (সাপ্তাহিক আমাদের কথা),
এনায়েত খান (দৈনিক রিপাবলিক)
মো. জুয়েল রানা (সাপ্তাহিক পূর্বধারা)
তাছলিমা শারমিন (দৈনিক মাতৃজগত), এবং
সাংবাদিক শেখ জুনায়েদ (দৈনিক নববাণী),

এছাড়াও সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাজাহান ভূইয়া  সাফায়েত মিয়া, মো. ইয়াকুব ও যুবরাজ। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইশরাত হোসেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2