লোড হচ্ছে...
আজঃ 25 August 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন। সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি।

জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

বিশ্ববরেণ্য আলেম শাহসুফি সাখাওয়াত হোসেন বরকতীসহ দেশ-বিদেশের খ্যাতিমান ওলামায়ে কেরামের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার:

আহলে বায়তে রাসুল (সা.)-এর ত্যাগ, আদর্শ ও কারবালার মহান শিক্ষাকে স্মরণ করে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্লাজায় আজ বুধবার (১৭ জুন) থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। চার দশকেরও অধিক সময় ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এ মাহফিলকে ঘিরে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

মাহফিল পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, আজ বাদ আসর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হবে এ ধর্মীয় আয়োজন। মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত আলেম, পীর-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

এবারের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইরাকের বাগদাদ শরীফ থেকে আগত বড়পীর হযরত শাহ আবদুল কাদের জিলানী (রা.)-এর দরবারের সাজ্জাদানশীন ও বংশধর শাহসুফি সৈয়দ আফিফ উদ্দিন আল মনসুর আল জিলানী।

এছাড়াও ভারতের ঐতিহাসিক টিপু সুলতান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন শাহসুফি সাখাওয়াত হোসেন বরকতী ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছেন। মাহফিলের প্রথম দিনে তিনি কারবালার শিক্ষা, আহলে বায়তের মর্যাদা এবং মুসলিম উম্মাহর ঐক্য বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

মঙ্গলবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

মাহফিলে প্রতিদিন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আযহারী। এছাড়া দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল।

আয়োজক কমিটি দেশের সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শ হৃদয়ে ধারণ করতে এবং আহলে বায়তে রাসুল (সা.)-এর স্মৃতিবিজড়িত এই মহতি আয়োজনে অংশগ্রহণ করতে সবাইকে পরিবার-পরিজনসহ মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হচ্ছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2