লোড হচ্ছে...
আজঃ 15 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ক্ষেতলালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে বিএসএফ সহ শূন্যরেখায় অবস্থান। পেকুয়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত-২, আহত ৪ বান্দরবানে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মৌলিক প্রশিক্ষণ শুরু। এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট। চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিও আলোচনা সভা। গাজীপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন। ব্রাহ্মণবাড়িয়া জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন: মুসা সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক। জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত। বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক-ইজিবাইক, শিক্ষার্থীসহ আহত ১০ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৮ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিন জেলায় গতি বেড়েছে বাজেটে ৯৬৪ কোটি টাকা সরাইলে জন্মদাত্রী মা ও বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘর ভাঙচুর ও জেল খাটানোর অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে। ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিচ্ছিন্ন দ্বীপ করিয়ার দিয়া-মাতারবাড়ির সাথে উজানটিয়ার সংযোগ সেতু বাড়বে আন্তঃবাণিজ্যের পরিধি গাজীপুর জেলায় গার্মেন্টসে আগুন। সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন। শ্রীপুরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন --এমপি বাচ্চু।

পি,এম,খালী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-বাঁকখালী রাবার ড্যাম সংস্কারের অনুরোধ স্থানীয়দের

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মতিউল ইসলাম (কক্সবাজার) 

"কেউ কথা রাখেনি"হয়তো পিএমখালীর হতভাগা কৃষকের ভাগ্য বদলাতে পারে এইবার।প্রায় আটটি ইউনিয়নের চাষাবাদের একমাত্র নির্ভরশীল বাঁকখালীর রাবার ড্যাম। সরকার আসে আর যায়, তবু হতভাগা কৃষকের ভাগ্য বদলাইনি,প্রতিবছর কৃষি মৌসুমের সময় একটি রাবার ড্যাম সংস্কারের অভাবে দুশ্চিন্তায় দিন পার করতে হয় লক্ষ লক্ষ কৃষকের। হয়তো এবার প্রধানমন্ত্রী তারক রহমানের আগমনের শুভলগ্নে,দীর্ঘ বছরের কৃষকের এই সমস্যাটি সমাধান হতে পারে এমন প্রত্যাশা সাধারণ কৃষকদের। 

 সরকার গঠনের চার মাসের মধ্যে আগামী শনিবার পর্যটন নগরী,সৌন্দর্যের অপরূপা সাগর নন্দিনী কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমন ঘিরে চাওয়া-পাওয়া আর প্রত্যাশার হিসাব খুলে বসেছেন কক্সবাজারবাসী। যৌক্তিক প্রায় অর্ধশতাধিক দাবি প্রধানমন্ত্রীর নজরে আনা হবে। এদিকে প্রধানমন্ত্রীকে বরণে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পিএমখালী এবং জেলার সর্বস্তরের জনসাধারণ । পিএমখালীর সাধারণ জনতার প্রথম দাবি দীর্ঘ বছরের অবহেলিত পড়ে থাকা বাঁকখালী রাবার ড্যাম  টি যেন দ্রুত সময়ের মধ্যে সংস্কার হয় এমন প্রত্যাশা স্থানীয়দের।

অন্যদিকে জেলা প্রশাসনও ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সফর ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অনুষ্ঠান ও জনসভায় অংশ নেবেন। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন উদ্বোধন শেষে চকরিয়ার ডুলহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুরে প্রধানমন্ত্রী নবগঠিত মাতারবাড়ী উপজেলা ও পেকুয়া পৌরসভার প্রশাসনিক বিভাগের উদ্বোধন করবেন। বিকেলে চকরিয়ায় জনসভায় ভাষণ দেবেন। রাত ৮টায় লবণ ফেস্ট উদ্বোধন করে রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। জেলার উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে বিভিন্ন মহল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব উত্থাপন করা হবে। এসব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, প্রধানমন্ত্রীকে অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি দাবি উপস্থাপন করা হবে। 

এর মধ্যে উল্লেখযোগ্য, কক্সবাজার শহরকে পূর্ণাঙ্গ পর্যটন নগরী ও সিটি করপোরেশন ঘোষণা, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতে মেডিকেল কলেজে হাসপাতাল স্থাপন, কক্সবাজার সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ ও  কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত সেতু নির্মাণ, পিএমখালীর পাতলী খালকে শহীদ জিয়া স্মৃতি খাল হিসেবে নামকরণ, কক্সবাজার স্টেডিয়ামকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণসহ অর্ধশত দাবি রয়েছে।

এ ছাড়া পর্যটন নগরী কক্সবাজার জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখানে গ্যাস লাইন স্থাপনের দীর্ঘদিনের দাবি এখনো বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রীর এই সফরে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের এ যৌক্তিক দাবি পূরণ হবে বলে জেলাবাসী আশাবাদী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির উৎপাত বেড়ে গেছে। এই উৎপাত দমন করা কক্সবাজারবাসীর দাবি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2