লোড হচ্ছে...
আজঃ 25 August 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন। সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি।

সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ ওমর ফারুক, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য সচেতনতামূলক সংগঠন ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের আলেকদিয়া এলাকায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ষপূর্তি পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের উদ্যোগে কেক কাটা, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন।

‘ফ্রাইডে ফর হেলথ’ একটি স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাব, যা মানুষের ব্যস্ত জীবনের মাঝেও স্বাস্থ্য ও ফিটনেসের প্রতি সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। “সপ্তাহের অন্তত একটি দিন স্বাস্থ্যের জন্য” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি পরিচালিত হচ্ছে। বিশেষ করে এলাকার যুবক ও তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে ক্লাবটি।

প্রতি শুক্রবার ভোরে প্রশিক্ষকের তত্ত্বাবধানে সদস্যদের শারীরিক অনুশীলন, ব্যক্তিগত ডায়েট চার্ট প্রণয়ন ও তদারকি, শরীরের গঠন অনুযায়ী ব্যায়াম এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ বখতিয়ার হোসেন-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মডারেটর গোলাম মোক্তাদের তারেক, মেন্টর মোঃ নূর উদ্দীন, মুরাদ হাসান সুজন, আশরাফুল তাসনিম, জামসেদ হোসেন ছোটন, সিনিয়র সদস্য কামরুল ইসলাম দুলু, মোঃ আলমগীর হোসেন, সদস্য জুনাইদ খান সাইফুল, ট্রেইনার ইকবাল হোসেন মুন্নাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। ‘ফ্রাইডে ফর হেলথ’-এর মতো উদ্যোগ সমাজে স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2