লোড হচ্ছে...
আজঃ 24 August 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন। সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি।

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ মোঃ নাজিম উদ্দিন 

গাজীপুরের শ্রীপুরে,
দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাহসী সাংবাদিক সুজন মন্ডলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর। ৯ মার্চ (সোমবার) সকালে শ্রীপুর মডেল থানার সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকরা এই মিথ্যা মামলাকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান।


সকাল থেকেই শ্রীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা থানা চত্বরে জড়ো হতে থাকেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সত্য সংবাদ প্রকাশ করার জেরে একটি স্বার্থান্বেষী মহল সুজন মন্ডলকে হেনস্তা করার উদ্দেশ্যে এই ভিত্তিহীন মামলা সাজিয়েছে।

প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রীপুরের সাংবাদিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ। 

টিপু সুলতান সাধারণ সম্পাদক, শ্রীপুর প্রেসক্লাব
 সোহাগ প্রধান: সভাপতি, শ্রীপুর থানা রিপোর্টার্স ক্লাব।
এছাড়াও শ্রীপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন মানবাধিকার কর্মী এবং স্থানীয় অসংখ্য সংবাদকর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

প্রতিবাদ সভায় টিপু সুলতান বলেন, "সুজন মন্ডল একজন পেশাদার সাংবাদিক। তার বিরুদ্ধে মামলা দেওয়া মানে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হানা। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আশরাফুল আলম সরকার তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মিথ্যা মামলা দিয়ে ভয় দেখিয়ে সত্য ধামাচাপা দেওয়া যাবে না। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এই হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি।

অন্যদিকে, সোহাগ প্রধান বলেন, শ্রীপুরের সাংবাদিক সমাজ আজ ঐক্যবদ্ধ। সুজন মন্ডলের ওপর এই অন্যায় আমরা মেনে নেবো না। অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহার করে তাকে হয়রানি মুক্ত করতে হবে।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সুজন মন্ডলের বিরুদ্ধে থাকা ‘গায়েবি’ মামলার কার্যক্রম স্থগিত না করলে উপজেলার সকল সাংবাদিক সংগঠন মিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি মৌখিক দাবি উত্থাপন করেন এবং পরে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

প্রতিবাদ সভায় শ্রীপুরের সর্বস্তরের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত থেকে প্রমাণ করেছেন যে, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে তারা কোনো আপস করবেন না। সভায় উপস্থিত সাংবাদিকরা সমস্বরে শ্লোগান দেন— সাংবাদিক হয়রানি সইবে না আর শ্রীপুর,মিথ্যা মামলা প্রত্যাহার , করতে হবে।।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2