লোড হচ্ছে...
আজঃ 15 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ক্ষেতলালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে বিএসএফ সহ শূন্যরেখায় অবস্থান। পেকুয়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত-২, আহত ৪ বান্দরবানে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মৌলিক প্রশিক্ষণ শুরু। এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট। চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিও আলোচনা সভা। গাজীপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন। ব্রাহ্মণবাড়িয়া জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন: মুসা সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক। জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত। বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক-ইজিবাইক, শিক্ষার্থীসহ আহত ১০ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৮ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিন জেলায় গতি বেড়েছে বাজেটে ৯৬৪ কোটি টাকা সরাইলে জন্মদাত্রী মা ও বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘর ভাঙচুর ও জেল খাটানোর অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে। ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিচ্ছিন্ন দ্বীপ করিয়ার দিয়া-মাতারবাড়ির সাথে উজানটিয়ার সংযোগ সেতু বাড়বে আন্তঃবাণিজ্যের পরিধি গাজীপুর জেলায় গার্মেন্টসে আগুন। সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন। শ্রীপুরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন --এমপি বাচ্চু।

বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং এর উদ্বোধন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: 

মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ধাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এর প্রতিপাদ্যকে সামনের রেখে বোদা " স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম" উপজেলা পর্যায়ের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে সরকারী এডুকেশনাল ইক্সিলেন্স সাপোর্ট এক্সিলেন্স স্কিম, এসইডিপি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সারাদেশের ন্যয় বোদায় উপজেলা পর্যায়ে তরুণ শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নতুন উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধন, প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা সহকারী কমিশনার (ভূমি) (অ:দা) আব্দুল্লাহ বিন জিয়া। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা ধনেশ^র চন্দ্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের ˆতরি করা চমৎকার সব বিজ্ঞান প্রজেক্ট, স্টার্টআপ পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির উদ্ভাবনী আইডিয়া অতিথিদের সামনে তুলে ধরে।

অতিথিরা শিক্ষার্থীদের প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং তাদের নতুন নতুন সমাজোপযোগী ও পরিবেশবান্ধব উদ্ভাবন দেখে ভূয়সী প্রশংসা করেন। পরে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ বিন জিয়া বলেন, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের এই খুদে উদ্ভাবনগুলোই আগামী দিনে দেশের বড় বড় সমস্যার প্রযুক্তিগত সমাধান এনে দেবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2