লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

কালুরঘাট শিল্পাঞ্চল চট্টগ্রামের অর্থনীতির হৃৎপিণ্ড, চসিক মেয়র

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

নগরের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কালুরঘাট শিল্পাঞ্চলকে আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। কালুরঘাট শিল্পাঞ্চল চট্টগ্রামের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে এই এলাকার টেকসই উন্নয়নের জন্য সড়ক, সেতু ও ড্রেনেজব্যবস্থার আধুনিকায়নকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৫ নম্বর মোহরা ওয়ার্ডস্থ বালি খালের ওপর ২০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণকাজ প্রকল্পের ফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চসিক মেয়র বলেন, ‘বালি খালের ওপর এই ব্রিজটি নির্মিত হলে শিল্প এলাকার সড়ক সম্প্রসারণ হবে এবং যান চলাচলের সক্ষমতা বহুগুণ বাড়বে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরও বলেন, ‘এই প্রকল্পের ফলে খালের পানিপ্রবাহ বৃদ্ধি পাবে, যা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন আগের চেয়ে সহজ হবে। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে স্বস্তি ফিরবে। শুধু বালি খাল ব্রিজই নয়, পুরো শিল্পাঞ্চলকে ঘিরে বর্তমানে ব্যাপক কর্মযজ্ঞ চলছে।

অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজম খান, প্রকৌশলী রিফাতুল করিম, প্রকৌশলী শাফকাত আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2