মতিউল ইসলাম (কক্সবাজার)
কক্সবাজার রামু উপজেলার ভূমি অফিসে এবং ধেছুয়া পালং ভূমি অফিসে (তসলিদার) পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খাজনা আদায়, ভূমি সংক্রান্ত কাগজপত্র যাচাইসহ নানা কাজে সাধারণ মানুষকে অতিরিক্ত সময় ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, তহসিলদার না থাকায় সেবার গতি কমে গেছে এবং প্রয়োজনীয় কাজ সময়মতো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এ কারণে জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। অনেকেই দ্রুত শূন্য পদে কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনসাধারণের দুর্ভোগ লাঘবে উপজেলা ভূমি অফিস ও ধেছুয়া পালং ভূমি অফিসে দ্রুত তহসিলদার নিয়োগ দিয়ে স্বাভাবিক সেবা কার্যক্রম নিশ্চিত করা জরুরি।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ জাতীয় আরো খবর...