দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৮ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল (বীর প্রতীক, এনডিইউ, এমবিএ, পিএসসি, পিএইচডি, অবসরপ্রাপ্ত), ট্রাস্টের সদস্য-সচিব ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ নুরুল আবছার, সিন্ডিকেট সদস্য অধ্যাপক সরওয়ার জাহান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম এবং সিন্ডিকেটের সদস্য-সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুক, জনসংযোগ ও ছাত্রকল্যাণ দপ্তর নোবেল বড়ুয়া।
এ ছাড়া সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম অনলাইনে সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল, যুগোপযোগী ও মানসম্মত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উৎকর্ষভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করবেন বলে সভায় মতামত ব্যক্ত করা হয়।
এ জাতীয় আরো খবর...