লোড হচ্ছে...
আজঃ 05 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র জালে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি। কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা নয়নপুরে চোরাকারবারিদের দুঃসাহস: বিজিবিকে অবরুদ্ধ করে মব সৃষ্টি, কেড়ে নিল জব্দ করা গাড়ি! মেয়েরা নিল না পচনধরা মায়ের লাশ, ২৫৫ নম্বর বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন করল 'বাতিঘর' চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম। চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

পেকুয়ায় অসহায় নারীর উপর পাশবিক হামলা

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় অসহায় নারীকে বেধড়ক পিটিয়ে হাত ভেঙ্গে দিলেন দূর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা আহত নারীকে উদ্ধার পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নারীর আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

বুধবার (২৫ফেব্রুয়ারী) বিকাল ৫টায় উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার মগঘোনার বিল জাদুখালী ছড়ায় নিজ মালিকানাধীন জমি থেকে বারবাকিয়ার পূর্বপাহাড়িয়াখালীর ইসমাঈল মেম্বারের দুইপুত্র মোঃ ইলিয়াছ উদ্দিন সুমন ও জামাল উদ্দিন অবৈভাবে বালু উত্তোলন করার সংবাদ পেয়ে অসহায় নারী গুলজার বেগম বালু উত্তোলন না করতে বলায় এ হামলার ঘটনা ঘটে। আহত গুলজার বেগম বারবাকিয়া ইউনিয়নের পূর্বপাহাড়িয়াখালী এলাকার আবদুল মালেকের স্ত্রী।

আহত গুলজার বেগম জানান, আমার স্বামীর দালিলিক জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ইসমাঈল মেম্বারের দুই পুত্র ইলিয়াছ উদ্দিন সুমন ও জামাল উদ্দিন। খবর পেয়ে আমি স্বামীর জমিতে উপস্থিত হয়ে তাদেরকে বালু উত্তোলন না করতে বলার সাথে সাথে তারা আমাকে ভ্যানছা দিয়ে পরপর আঘাত করে আমার হাত ভেঙ্গে দেয়। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসতে দেখে তারা আমাকে ছেড়ে দিলে আমি হামাগুড়ি দিয়ে চলে আসি এবং পরিবারের লোকজন আমাকে পেকুয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার আমার হাতের আঘাত গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আমি ভূমিদস্যূ ইসমাঈল মেম্বারের দুইপুত্র ইলিয়াছ উদ্দিন সুমন ও জামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করবো এবং জনগণের কাছে আবেদন করতেছি এ সন্ত্রাসীদের ধরে আইনের হাতে সোপর্দ করার জন্য। এদের অত্যাচারে এলাকাবাসীরা অতিষ্ট।

অভিযুক্ত ইলিয়াছ উদ্দিন সুমন এর কাছে জানতে তার ব্যবহৃত মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলে ফোনে বারবার রিং হলেও সে সংযোগ না দেয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল আলম ঘটনার বিষয়ে লিখিত এজাহার পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2