লোড হচ্ছে...
আজঃ 22 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

​শেখ সাদী সুমন জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের চিরুনি অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় ৩ জন এবং পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে আজ ১৮ জুন ২০২৬ তারিখে থানা পুলিশের এক প্রেস রিলিজে নিশ্চিত করা হয়েছে।

​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
​নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামিরা:

​১. তারেক মিয়া (২৬): পিতা- অফিজ উদ্দিন, সাং- তেলিকান্দি, ইউপি- পাকশিমুল, সরাইল। তার বিরুদ্ধে সরাইল থানার মামলা নং- ২৬ (তারিখ: ১৭/০৬/২৬ইং) রয়েছে। গ্রেফতারকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) বিপ্লব কুমার সিংহ।

২. মোঃ ইসমাইল মিয়া (৪১): পিতা- মৃত কিরম আলী, মাতা- ছালেহা খাতুন, সাং- অরুয়াইল, সরাইল। তার বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের মামলা (নং- ০৭, তারিখ: ০৫/১১/২২ইং) রয়েছে। গ্রেফতারকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার।

৩. আরমান মিয়া (৩২): পিতা- আঃ হান্নান, সাং- ঘানিয়া, ইউপি- কালিকচ্ছ, সরাইল। তার বিরুদ্ধে সরাইল থানার মামলা নং- ২৭ (তারিখ: ১৭/০৬/২৬ইং) রয়েছে। গ্রেফতারকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) ইউনুছ মিয়া।

​পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃত আসামিরা:

​১. জুনাঈদ চৌধুরী: পিতা- বাবুল চৌধুরী, সাং- আখিতারা, সরাইল। (সিআর মামলা নং- ১৯৫/১৯)। তামিলকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) কাজী শামীম হোসেন।

২. সাগর দাস: পিতা- নৃপেন্দ্র দাস, সাং- অরুয়াইল, সরাইল। (সিআর মামলা নং- ১৭৪/২৬)। তামিলকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) টিপু সুলতান।

​পুলিশ জানিয়েছে, সরাইল থানা এলাকায় অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2