লোড হচ্ছে...
আজঃ 22 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

আর,টি,হাসানঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় শুক্রবার (১৩ মার্চ) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ করা হয়। 

প্রথম সারির গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের উদ্যোগে উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন 

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. তারিকুল ইসলাম, 
সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি নাহিদ পারভেজ জনি, 
সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কথার প্রতিনিধি আরটি হাসান, 
দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি বাদশাহ মিয়া, 
অর্থ সম্পাদক ও দৈনিক বর্তমান বাংলার প্রতিনিধি ইয়াদ আলী মোল্লা, 
ক্রীড়া সম্পাদক ও সাপ্তাহিক বাংলার নয়নের প্রতিনিধি বাবু মোল্লাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এসময় মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি প্রথম সারির গণমাধ্যমকর্মীদের একটি পেশাদার সংগঠন। পাশাপাশি এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবেও সামাজিক কল্যাণে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2