লোড হচ্ছে...
আজঃ 21 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন। বাসে মলম পার্টির শিকার বৃদ্ধ ৩ দিন পর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার

আহলে বায়তে রাসূল (দ.)-এর স্মরণে আয়োজিত ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ জুন (বুধবার) থেকে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজা প্রাঙ্গণে এ মাহফিল শুরু হবে।

প্রফেসর কামাল উদ্দিন আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন, প্রচার-প্রচারণা এবং অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসাইন সোহাগ। তিনি বলেন, “ইসলামের সুমহান আদর্শ প্রচার, মানবিক মূল্যবোধের বিকাশ এবং আহলে বায়তে রাসূল (দ.)-এর মহান ত্যাগের শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে এ মাহফিল গত ৪১ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সকলের সম্মিলিত সহযোগিতায় এবারের আয়োজনও সফল হবে বলে আমরা আশাবাদী।”

তিনি দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের পরিবার-পরিজনসহ মাহফিলে অংশগ্রহণ করে কোরআন-হাদিসের আলোকে প্রখ্যাত আলেম-ওলামাদের দিকনির্দেশনামূলক আলোচনা থেকে উপকৃত হওয়ার আহ্বান জানান।

সভায় মাহফিলের সম্মানিত চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান-এর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। বর্তমানে তিনি অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন রয়েছেন। উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বক্তারা বলেন, আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমানের দূরদর্শী নেতৃত্ব, পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনা মাহফিলের কার্যক্রমকে সমৃদ্ধ ও সুসংগঠিত করেছে। তারা আশা প্রকাশ করেন, এবারের মাহফিল ধর্মীয় জ্ঞান অর্জন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং নৈতিক সমাজ গঠনে ইতিবাচক অবদান রাখবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও আয়োজকবৃন্দ মাহফিল সফল করতে সর্বস্তরের মুসলমানদের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানকে ১০ দিনব্যাপী এ মাহফিলে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার আন্তরিক আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ খোরশেদুর রহমান, আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, আলহাজ সিরাজুল মোস্তফা, আলহাজ আনোয়ারুল হক, পেয়ার মোহাম্মদ, নোমায়ের মিজান আমির, আব্দুস শুক্কুর, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ আব্দুল হাই মাসুম, আলহাজ দিলশাদ আহমেদ, ড. জাফর উল্লাহ, আলহাজ জাফর সওদাগর, হাফেজ সালামত উল্লাহ, মোঃ মাঈনুদ্দিন মিঠু, মাহাবুল আলম, মনসুর শিকদার, শাহেদ করিম, খোরশেদ আলী চৌধুরী, নাজিব আশরাফ ও ইয়াসিন আনসারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2