লোড হচ্ছে...
আজঃ 25 August 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন। সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি।

বাংলাদেশ সাংবাদিক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা কমিটি গঠন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

দৈনিক রূপসী বাংলা’র চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক আলোকিত চৌদ্দগ্রাম এর নির্বাহী সম্পাদক মো. এমরান হোসেন বাপ্পিকে সভাপতি, এনটিভি ও দৈনিক দেশ রূপান্তর এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং দৈনিক সকালের সময় ও ভোরের সূর্যোদয়ের চৌদ্দগ্রাম প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমনকে সাংগঠনিক সম্পাদক করে ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ এর চৌদ্দগ্রাম উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলার একটি হলরুমে আয়োজিত সংগঠনের এক সাধারণ সভায় ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ এর সাংগঠনিক প্যাডে কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমা ও সাধারণ সম্পাদক মো. শাহজাদা এমরান কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। ঘোষিত এ কমিটি আগামী দুই বছর (২০২৭ সালের ১০ অক্টোবর পর্যন্ত) তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে জানান সভায় উপস্থিত কুমিল্লা জেলা নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি দৈনিক কালের কন্ঠের চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. আবুল বাশার রানা, এশিয়ান টিভি’র কামাল হোসেন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় টিভি’র মো. মনির উল্লাহ, অর্থ সম্পাদক দৈনিক আলোকিত সকালের মো. মোতালেব হোসেন, প্রচার সম্পাদক দৈনিক সকালের শিরোনামের কাজী সেলিম, দপ্তর সম্পাদক দৈনিক ভোরের কথার মো. আবদুর রব লাভলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক বাংলার আলোড়নের মোহাম্মদ সাইদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক স্বাধীন ভোরের আবদুর রব খন্দকার সবুজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক একুশে সংবাদের মো. মাছুম, কার্যনির্বাহী সদস্য আনন্দ টিভি’র মিজানুর রহমান মিনু, দৈনিক প্রতিদিনের সংবাদের গোলাম রসুল ও জাতীয় সাপ্তাহিক আজকের অনুসন্ধানের মো. ইয়াছিন ভূঁইয়া।

এছাড়াও সভায় চৌদ্দগ্রামে কর্মরত আরও ১৫জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সদস্য মনোনীত করা হয়েছে। মনোনীতরা হলেন: সাংবাদিক মো. আবুল কাশেম মন্ডল, মো. শাহজালাল উজ্জ্বল, মো. ইউছুফ ভূঁইয়া, আশিকুর রহমান মজুমদার, এনামুল হক নোমান, সাকিবুল হাসান মিয়াজী, ইউনুস হাসান সজীব, মো. শাহাদাৎ মাহমুদ, রহিম উদ্দীন মজুমদার সোহেল, মো. সাইফ উদ্দীন, মো. মাশরাফি মাহিন, মো. আবদুল হক, মো. নাজির আলম, অভি খাঁন প্রমুখ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2